, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, রাজশাহী ৫(পুঁঠিয়া-দূর্গাপুর) আসনের দুইবারের নির্বাচিত সাংসদ জননেতা এ্যাডঃ নাদিম মোস্তফার ১ম মৃত্যুবার্ষীকিতে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন রাজশাহী জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দ।
নগরীর ৩নং ওয়ার্ডের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বজলুল হক মন্টু, উপস্থিত ছিলেন নাদিম মোস্তফার সন্তান জুলফার নাঈম মোস্তফা বিস্ময়, উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক এ্যাডঃ সানোয়ার হোসেন খান ঈশা,সাবেক শিক্ষা সম্পাদক এ্যাডঃ নিজাম উদ্দিন নিজাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: সালমগীর হোসেন, সাধারণ সম্পাদক শাহিন হোসেন স্বপন, রাজশাহী জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মেরাজুল ইসলাম, শাহাদৎ হোসেন রনি, যুবদল নেতা অরিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।