, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের জামালগঞ্জ বাজারের আলোচিত চুরির ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার আক্কেলপুর থানার আওতাধীন জামালগঞ্জ বাজারের বিশিষ্ট পোল্ট্রি ফিড ও হ্যাচারি ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর বাড়িতে চুরির ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে রবিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে জামালগঞ্জ বাজারে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
আক্কেলপুর উপজেলার রুকান্দিপুর ইউনিয়নের সভাপতি সোয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এই এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম-আহবায়ক এম এ ওহাব, আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ভিউক, সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ, যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহানেওয়াজ কবির শুভ্র, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামস্ মতিন সহ জেলা ও স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা স্থানীয় প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দিয়ে বলেন, ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ প্রশাসনের প্রতি মানুষের যে ভুল ধারণা রয়েছে সেখান থেকে পুলিশকে বের হয়ে এসে তারা জনগণের বন্ধু এটা প্রমাণ করতে হবে।