, , ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঝলমলিয়া কলাহাটা পুলিশ চেকপোস্টের সামনে চারজন পুলিশ পরিচয় পথ অবরোধ করে এক নছিমন চালকের কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভিকটিম হাসান আলী (২৫), পিতা মেকবর আলী, গ্রামের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার দর্গাপাড়া গ্রামে।
জানা যায়, পাবনা জেলায় খড় বিক্রি করে নছিমন যোগে নিজ বাড়ি ফেরার পথে ঝলমলিয়া পুলিশ চেকপোস্টের সামনে অজ্ঞাত তিন-চার জন পুলিশ পরিচয় পথ অবরোধ করে নছিমন আটকে ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে নগদ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়। এ সময় আহত হাসান চিৎকার চেঁচামেচি শুরু করলে পথের মানুষজন আমার দিকে এগিয়ে আসে তারা তখন পালিয়ে যায়।
হাসান আলী ছিনতাইকারীদের হামলায় আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন জানান, ঝলমলিয়া কলা হাটের পাশে ছিনতাই এর বিষয়ে থানায় একটা অভিযোগ হয়েছে। আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব।