সর্বশেষ সংবাদ :

৩০ নম্বর ওয়ার্ড কার্যালয় বৃষ্টি হলেই ভোগান্তি

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কার্যালয়ে সামান্য বৃষ্টি হলেই দেখা দিচ্ছে চরম ভোগান্তি। কার্যালয়ের মূল অফিস কক্ষে ছাদ ও সামনের অংশ দিয়ে পানি ঢুকে পড়ছে, যার ফলে অফিস কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ পড়ছেন বিপাকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির সময় অফিসের ভেতরে পানি জমে যায়, ফাইলপত্র ভিজে যাওয়ার শঙ্কা দেখা দেয়। কর্মরত কর্মকর্তারা জানান, অফিস ভবনের সামনের অংশে গ্লাস না থাকায় সহজেই বৃষ্টির পানি ভেতরে ঢুকে পড়ে। ফলে অফিসের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
একজন কর্মকর্তা জানান, বৃষ্টির সময় আমরা অনেক সময় কাজ ফেলে পানি সরানোর কাজে ব্যস্ত হয়ে পড়ি। এতে সেবা নিতে আসা মানুষদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।
স্থানীয় নাগরিকরা বলেন, ওয়ার্ড অফিসে গেলেই দেখি ছাদ চুয়ে পানি ভেতরে গড়িয়ে পড়ছে। এরকম অবস্থায় আমরা কীভাবে ঠিকমতো সেবা নেব?
বিষয়টি নিয়ে ওয়ার্ডের নাগরিকদের পক্ষ থেকে বারবার অভিযোগ জানানো হলেও এখনও স্থায়ী কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।


প্রকাশিত: June 28, 2025 | সময়: 4:18 am | সুমন শেখ

আরও খবর