সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে কৃষকের মাঝে চারা বিতরণ

আত্রাই প্রতিনিধি: মনিয়ারী ইউনিয়নের মারিয়া, কচুয়া ও জালুপোয়তা গ্রামের ৪০০ কৃষকের মাঝে বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ফলদ বৃক্ষের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বেসরকারি সংস্থা পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসাবে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে ফলদ বৃক্ষের চারা রোপণ গুরুত্বপূর্ণ। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবুজায়নের এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
আমি কৃষকদের এই চারাগুলো সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তোলার আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে তারা এর সুফল পেতে পারেন।’ বিতরণকৃত চারাগুলোর মধ্যে রয়েছে জাম, কাঁঠাল, পিয়ারা ও জলপাই।
এ সময় পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এস এম হাসান সেন্টু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, নাজিম উদ্দীন, সম্রাট হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: June 26, 2025 | সময়: 4:13 am | সুমন শেখ

আরও খবর