সর্বশেষ সংবাদ :

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্র থেকে অপসারণ হয়নি মুজিব শতবর্ষের ছবি

পুঠিয়া প্রতিনিধি: সরকার পতনের দশ মাসের বেশি সময় হতে চললেও এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ছাড়পত্রের মুজিব বর্ষের ছবিযুক্ত ছাড়পত্র।
রবিবার বেলা ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, প্রতিটি ছাড়পত্রে রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের উপস্থিতির বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা খুব দ্রুত সময়ের মধ্যে তথ্য লোপাটের চেষ্টা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী (বড় বাবু) মুজিব বর্ষের ছবিযুক্ত ছাড়পত্রের সত্যতা দেখার জন্য নিজেও সাংবাদিকদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন রুমে পরিদর্শন করেন এবং সত্যতা ওপান।
এছাড়াও আবাসিক অফিসার জনাব আলী মুস্তাফিজের টেবিলেও পাওয়া যায় শেখ মুজিবরের ছবিযুক্ত ছাড়পত্র। অথচ বেশ কয়েক মাস আগে নতুন করে অনেকগুলো ছাড়পত্র প্রিন্ট করা হয়েছে। সেগুলো প্রকাশ্যে না এনে ছবি যুক্ত ছাড়পত্র প্রকাশ করা হয়েছে।
পুঠিয়া যুবদল কর্মী শাকিব হোসেন বলেন, জুলাই আন্দোলনের দেড় মাস পরে পুঠিয়া উপজেলা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে তবে আজকে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে যা দেখলাম তাতে আমি হতভাগ হয়ে গেলাম বলে তিমি জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার জনাব আলী মুস্তাফিজ রহমান বলেন, আমরা মূলত ছবিগুলো ছিড়ে ফেলেছি। কিন্তু তার রুমে প্রকাশ্যেই মজিব শতবর্ষ ছাড়পত্রের উপরে তিনি ওষুধের নাম লিখছিলেন এমন সময় সাংবাদিক হাজির হয় তিনি বলেন। এর মধ্যেও কিছু আছে যা ভুল করে আমাদের কাছে চলে এসেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন জানান, শেখ মুজিবের ছবিসহ যে ছাড়পত্র এক সময় ছিল, এখন থাকার কথা না। আমরা অতি দ্রুত সময়ে সেই ছাড়পত্র অপসারণের ব্যবস্থা গ্রহণ করেছি। এরপরও যদি থেকে থাকে তাহলে আমি ব্যবস্থা গ্রহণ করব।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন নির্ঝর বলেন, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। মাত্র জানতে পারলাম ও ছবি যুক্ত কাগজে দেখলাম। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে হলে তিনি জানান।


প্রকাশিত: June 24, 2025 | সময়: 4:13 am | সুমন শেখ