, , ।
স্টাফ রিপোর্টার: আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) থেকে রাজশাহী মহানগরীর ২৫ (পঁচিশ) টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
রবিবার আরএমপি’র এক প্রজ্ঞাপনে পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৬ জুন হতে ১০ আগস্ট পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আরএমপি জানিয়েছে।
পরীক্ষা কেন্দ্রসমূহ হলোÑ রাজশাহী কলেজ, নিউ গভঃ ডিগ্রী কলেজ, সরকারি মহিলা কলেজ, শাহ্ মখদুম কলেজ, কোর্ট কলেজ, মাদার বখস্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, বরেন্দ্র কলেজ, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, অগ্রণী স্কুল ও কলেজ, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, নওহাটা মহিলা কলেজ, দারুস সালাম কামিল মাদরাসা, মদীনাতুল উলুম কামিল মাদরাসা, নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদরাসা, হাজী জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজ, মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয়, আদর্শ কারিগরি ও বাণিজ্যিক কলেজ, সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজ, হড়গ্রাম মডেল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ন্যাশনাল বিএম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ।