সর্বশেষ সংবাদ :

নকল পুলিশ আটক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ নকল ডিবি পুলিশকে আটক করে জেল হাজতে পাঠায়। পাঁচবিবি থানা পুলিশ ভুয়া ডিবি পুলিশকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে আটক করে। নকল ডিবি পুলিশ হলো দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে নূর মোহাম্মদ শাহজাহান (৩৯)। গত ২৪ সালের ১৫ই ডিসেম্বর উপজেলার আওলাই ইউনিয়নের গুর্ণি (শন্তাদ্বীগড়) গ্রামের শ্রী সুপথ মালির বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দেয়। এরই এক পর্যায়ে নূর মোহাম্মদ সুপথের বাড়িতে প্রবেশ করে বিভিন্ন ঘরের জিনিসপত্র তল্লাশি করতে থাকে।
ওই সময় নকল ডিবি পুলিশ তল্লাশি করে সুপথের বাড়ি থেকে নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ওই সময়ে সুপথ পাঁচবিবি থানায় ১৮৬০ সালের আইনে ১৭০/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানার এস আই মোঃ আব্দুল্লাহ আল মাসুম গতকাল ভুয়া ডিবি নূর মোহাম্মদ শাহজাহানকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহানের বিরুদ্ধে পাঁচবিবি ছাড়াও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও দিনাজপুরের ফুলবাড়ী থানায় পৃথক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চুরি ও ছিনতাই মামলা রয়েছে। পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, থানায় প্রতারণা মামলায় আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করা হয়।


প্রকাশিত: June 23, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ

আরও খবর