সর্বশেষ সংবাদ :

হাজী জমির উদ্দীন শাফিনা মহিল ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: সারা দেশে একযোগে আগামী ২৬জুন এএইচসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা উপলক্ষে রাজশাহীতে অবস্থিত হাজী জমির উদ্দীন শাফিনা মহিল ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বোরবার সকালে অত্র কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও হাজী জমির উদ্দীন শাফিনা মহিল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শাহানুর ইসলাম।
হাজী জমির উদ্দীন শাফিনা মহিল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রইসুল ইসলাম ও বিদ্যোৎসাহী সদস্য, ডিজির প্রতিনিধি শফিকুল আলম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠান পরিচালনা পর্যদের আহ্বায়ক (সহ: অধ্যাপক) রফিকুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক শাহিন আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অত্র কলেজ প্রতিষ্ঠাকাল থেকে অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রয়েছে। এ কারনে এই কলেজ হতে প্রতিবছর শিক্ষার্থীরা ভাল ফলাফল অব্যাহত রেখেছে। শুরুতে শিক্ষার্থী কম থাকলেও এখন শিক্ষার্থীর চাপে জায়গা সংকুলান হচ্ছেনা। তিনি শিক্ষার্থীদের ভালভাবে লেখাপড়া করে পরীক্ষা দেয়ার পরামর্শ দেন। সেইসাথে আগামীতেও যেন শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, বিগত পতিত আওয়ামলীগ সরকারের আমলে এই কলেজকে সাবেক অধ্যক্ষ রাজনৈতিক কার্যালয় তৈরী করেছিলেন। তিনি আশার পরে এই কলেজকে রাজনীতি মুক্ত করেন। এখন এখানে আরো ভাল লেখাপড়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। শেষে শিক্ষার্থীদের মধ্যে ফাইল, কলম ও প্রবেশপত্রসহ অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করা হয়।


প্রকাশিত: June 23, 2025 | সময়: 4:18 am | সুমন শেখ