, , ।
স্টাফ রিপোর্টার: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে রঙ-বেরঙের বেলুন, ফুল ও ফেস্টুনে নতুন রূপে সেজে ওঠে বারিন্দ মেডিকেল কলেজ প্রাঙ্গন। আর নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল কলেজ ক্যাম্পাস। মানব সেবার মহান ব্রত নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল নতুন স্বপ্ন আর নব উদ্যমে এগিয়ে চলার প্রত্যয়। মঙ্গলবার (১৭ জুন) সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্লাসের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী। এরপরে বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আগত অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিদের মতামত নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ্ আলম।
তিনি তার বক্তব্য বলেন, ডাক্তারি একটি মহৎ পেশা। এর মাধ্যমে মানবসেবার সুযোগ পাওয়া যায়। তোমাদের মেধা দিয়ে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে তোমরা অনেক মানবিক হবে। তাই কোনোভাবেই তোমরা সময় অপচয় করবে না। তোমরা হৃদয় দিয়ে ডাক্তারি পড়ালেখা করবে। ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। মানব সেবার মধ্যেই সৃষ্টিকর্তার সেবা নিহিত। যারা মানুষের প্রিয় তারা আল্লাহ কাছেও প্রিয়।
বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহা. বেলাল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুদ্দিন, গভর্নিং বডির সদস্য ওয়াসিম হুসেইন, বিএমসিএইচ এর পরিচালক মো. শফিকুল ইসলাম, বিএমসি’র ভাইস প্রিন্সিপাল ডা. মো. এনামুল হক।
আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- ডাঃ হেদায়েত উল্লাহ। আরও বক্তব্য রাখেন- ১০ম ব্যাচের শিক্ষার্থী মাহবুবা আলম।
উল্লেখ্য, বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালে এইবছর ১৪তম ব্যাচে ১০৫ জন শিক্ষার্থী ক্লাস শুরু করবেন। ইতোমধ্যে ৮টি ব্যাচের শিক্ষর্থীরা সফলতার সহিত কোর্স শেষ করেছেন এবং অধ্যায়নরত রয়েছে ৫টি ব্যাচের শিক্ষর্থী। বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের ন্যায় সারাদেশের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি ১১০টি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।