সর্বশেষ সংবাদ :

ঈদের ছুটির পর রহনপুর রেলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

গোমস্তাপুর প্রতিনিধি: টানা ১০ দিন ঈদের ছুটির পর দেশের ২য় বৃহত্তম রেলবন্দর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে এলসি স্টেশন দিয়ে রোববার থেকে ভারত থেকে পণ্য পরিবহন শুরু হয়েছে। রোববার সন্ধ্যা ৬ টায় ভারতের পাকুর থেকে পাথর বোঝাই একটি র্যাক সিঙ্গাবাদ হয়ে রহনপুর এসে পৌঁছে।
এ বিষয়ে রহনপুর রেলবন্দরের স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান, রোববার সন্ধ্যায় আসা র্যাকটি কাস্টমস ক্লিয়ারেন্স শেষে সোমবার সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
গত ৫ জুন থেকে ঈদুল আজহার ১০ দিন ছুটির কারণে এ রেলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ ছিল।


প্রকাশিত: জুন ১৭, ২০২৫ | সময়: ৩:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর