, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পৌর শহরের খঞ্জনপুর মিশন এলাকায় ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী নামে এক অটোরিকশা চালক ঘটনাস্থলে নিহত এবং ওই অটো রিক্সার নারী ও শিশু সহ ৫ যাত্রী আহত হয়েছেন। রোববার রাত ১২টা ৫ মিনিটের সময় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইদ্রিস আলী জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া মহল্লার একরাম আলীর ছেলে। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মী এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে দেন। এর মধ্যে গুরুত্বর আহত শামীম হোসেন ও মিনু খাতুন নামে দুই অটো রিক্সা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে গত রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফরিদ হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।