সর্বশেষ সংবাদ :

তানোরে দুটি কোল্ড স্টোরেজের গেট ভাংচুর, ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সভা

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে সবকয়টি কোল্ড স্টোরেজের গেটে তালা লাগিয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে কোল্ড স্টোরেজে কর্তৃপক্ষ। এদিকে আলু চাষীরা তাদের কোল্ড স্টোরেজে রাখা আলু বিক্রি করতে পারছেনা। একদিকে বাজারে আলুর দাম কম অন্য দিকে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি সব কিছু মিলিয়ে হতাশার মধ্যে রয়েছে আলু চাষীরা।
এদিকে কোল্ড স্টোরেজের গেটে তালা ঝুলিয়ে দিয়ে বন্ধ ঘোষণা করায় আলু চাষীরা সহ ব্যবসায়ীরা এক জোট হয়ে রবিবার সকালে তানোরে রহমান কোল্ড স্টোরেজ ইউনিট-১ এবং রহমান কোল্ড স্টোরেজ ইউনিট-২ এর গেট ভাংচুর করেছে।
আলু চাষীরারা তাদের দাবি তুলে ধরে বলেন, কোল্ড স্টোরেজ খুলে দিতে হবে চাষীরা তাদের আলু বিক্রি শুরু করবে। এবং ভাড়া আগের মত নিতে হবে। এসময় কোল্ড স্টোরেজের কর্মরত লোকজন কোল্ড স্টোরেজ থেকে পালিয়ে যান। কোল্ড স্টোরেজের সামতে আলু চাষীরা ও ব্যবসায়ীরা প্রতিবাদ করেন। এসময় পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এদিকে কোল্ড স্টোরেজের মালিকদের বিরুদ্ধে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রবিবার দুপুরে বায়া বাজারের পাশে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আহাদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আলম আলী,মিঠু হাজী, সালাম হাজী, আব্দুর গাফফার, জাহাঙ্গীর হোসেন মেম্বার প্রমুখ।
কোল্ড স্টোরেজের মালিকদের বিরুদ্ধে তানোর ও মোহনপুর, পবাসহ র্পার্শ্ববর্তী এলাকার আলু চাষীরা প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।
প্রসঙ্গ,গত বছর এক বিঘা জমিতে খুব বেশি হলে ৭০ হাজার টাকা খচর হয়েছিল। কিন্তু এবার এক বিঘা জমিতে আলু রোপন করতে প্রায় ৯০ হাজার টাকা আলু চাষীদের খরচ করতে হচ্ছে। গত বছরের চাইতে চলতি মৌসুমে আলু রোপনে কৃষকের খরচ বেড়েছে অনেক। তার উপর সার সংকটের তো রয়েছে। বাড়তি দাম দিয়ে আলু চাষীদের সার কিনতে হচ্ছে। এদিকে এতো কিছু মধ্যে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি কারণে আলু চাষীরা পড়েছে বিপাকে। এ যে আলু চাষীদের মরার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবজাল হোসেন বলেন, রহমান কোল্ড ষ্টোরেজের ইউনিট-১ ও ইউনিট-২ এর গেট ভাংচুরের অভিযোগে রহমান কোল্ড স্টোরেজের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


প্রকাশিত: June 16, 2025 | সময়: 5:47 am | সুমন শেখ