সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে জামায়াতের নায়েবে আমীর ঈদুল আজহা ত্যাগ, আত্মনিয়োগ ও আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মজিবুর রহমান নিজ গ্রাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়িতে ঈদুল আজহা উদযাপন করেছেন।
শনিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌরসভায় শৈশবের বহু স্মৃতি বিজড়িত নিজ গ্রাম মহিষাল বাড়ি ঈদগাহে সকাল ৭ টা ৩০ মিনিটে ঈদের নামাজ আদায় করেন। পরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মনিয়োগ ও আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। এই মহিমান্বিত দিনে আমাদের প্রতিজ্ঞা হোক-অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। দেশের চলমান সংকট উত্তরণে জাতিকে সত্য, ন্যায় ও ইসলামি আদর্শের পথে ঐক্যবদ্ধ হতে হবে।
নায়েবে আমীর মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি আরো বলেন, কোরআন ও হাদিসের আলোকে হযরত ইব্রাহীম আ: এর ত্যাগের শিক্ষা তুলে ধরে একটি কল্যাণকর আদর্শ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রাণবন্ত এ সফরে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী জেলা সহ সেক্রেটারি ডক্টর ওবায়দুল্লাহ, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, রাজশাহী জেলাছাত্র শিবিরের (পশ্চিম) সেক্রেটারি রেজওয়ানুল প্রমুখ।


প্রকাশিত: June 11, 2025 | সময়: 2:37 am | সুমন শেখ

আরও খবর