, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: ঈদ উপলক্ষ্যে ১০ দিন এবং সাপ্তাহিক ছুটির কারণে আরও ২ দিন টানা বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর। বিষয়টি নিশ্চিত করেন সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের সভাপতি একরামুল হক।
তিনি এক পত্রে জানান, সোনামসজিদ স্থলবন্দর ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার ৫ জুন থেকে ১৪ জুন বৃহষ্পতিবার পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে। এতে করে ঐ দশদিন আমদানি-রপ্তানীও বন্ধ থাকবে। তবে সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৫ জুন রবিবার থেকে আবারো বন্দরের কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মঈনুল ইসলাম জানান, আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অভ্যান্তরের কার্যক্রম সচল থাকবে।
সোনামসজিদ ইমিগ্রেশন সেন্টারের ইমিগ্রেশন অফিসার জামিরুল ইসলাম জানান, বিশেষ ব্যবস্থায় ঈদের দিন সহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের জন্য ইমিগ্রেশন সুবিধা চালু থাকবে।