, , ।
বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সাংসদ শহিদুল ইসলাম বকুলের ৪ তলা বিশিষ্ট দুইটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তার ব্যাংকে ১০টি হিসাবের ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ৭৪৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে বলে, দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
মঙ্গলবার ৩ জুন ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক মেহেদী মুসা জেবিন এ আবেদন সূত্রে জান য়ায়, শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিপুল অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।
আসামি শহিদুল ইসলাম বকুলের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর এসব সম্পদ হস্তান্তরের সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি তার নামে অর্জিত সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা আবশ্যক বলে , ওই আবেদনে বলা হয়।