সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে নদীতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর নদীতে ডুবে ইয়াসিন (২০) ও জাইদুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ সড়ক দুর্ঘনায় নিহত হয়েছে। নিহত জাইদুর সোমবার মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়। সে বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
অপরজন ইয়াসিন গত রবিবার দুপুরে গোসল করতে নেমে পানিত ডুবে মারা যায়। তিনি আলিনগর ইউনিয়নে স্কুলপাড়া গ্রামের মৃত বাইরুল ইসলামের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন নিহত দুইজনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জাইদুর বাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে সোমবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নামোকাঞ্চনতলা এলাকা মহানন্দা নদী থেকে ইয়াসিন আলির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ইয়াসিন গত রবিবার মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। সোমবার রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থল এসে তার মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন জানান এই ঘটনায় গোমস্তাপুর থানায় ইউডি মামলা হয়েছে।


প্রকাশিত: জুন ৩, ২০২৫ | সময়: ৪:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর