সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয়ের জন্য অটো ভ্যান বিতরণ

লিয়াকত আলী বাবলু মহাদেবপুর :

মহাদেবপুরে বিশেষ চাহিদাসম্পন্ন  শিশুদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য অটো ভ্যান (চার্জার) বিতরণ করা হয়েছে।  সোমবার (২ জুন ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও মহাদেবপুর প্রতিবন্ধি বিদ্যালয়ের অটো ভ্যান (চারজার) এর চাবি তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ খুরশিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ গোলাম রাব্বানী, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রেজওয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সানশাইন / লিয়াকত/শামি


প্রকাশিত: June 2, 2025 | সময়: 8:39 pm | Daily Sunshine

আরও খবর