, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজে ২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের নামে ‘সেবা ও তথ্যকেন্দ্র’ খুলল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখা। শনিবার (৩১মে) রাজশাহী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে শহীদ ওয়াসিমসহ বিভিন্ন নামে সেবাকেন্দ্র খোলে ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখা।
বিপরীত রাজনৈতিক মতাদর্শের কর্মী শহীদ ওয়াসিমের নামে তথ্যকেন্দ্র খোলার বিষয়ে ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ছাত্ররাজনীতির ভিন্নমত থাকতেই পারে, কিন্তু শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা থাকা উচিত সকলের। রাজনীতি করার ধরন ও মতাদর্শ আলাদা হলেও, যারা তাদের জীবন দেশের জন্য, আদর্শের জন্য কিংবা সত্যের পক্ষে লড়াই করতে গিয়ে উৎসর্গ করেছেন তাদের স্মৃতিকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আরো বলেন, শহীদ ওয়াসিম ছিলেন তেমনই একজন সাহসী ছাত্র, যিনি নিজ আদর্শে অবিচল থেকে জীবন দিয়েছেন। আমরা বিশ্বাস করি, তার মতো শহীদদের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তাই তার স্মৃতি রক্ষার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে ‘শহীদ ওয়াসিম তথ্যকেন্দ্র’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শহীদ আলী রায়হান কে ছাত্রদল ধারন না করতে পারলেও শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদ দের কে শিবির বুকে ধারন করে।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। যেসব শহীদ ৬ জুলাইয়ের বিপ্লবে প্রাণ দিয়েছেন, তারা দেশের জন্য, মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের স্মরণ করা আমাদের সবার দায়িত্ব। তারা একটি তথ্যকেন্দ্র নির্মাণ করেছে, যেখানে আমাদের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের নাম যুক্ত করা হয়েছে এটি গর্বের বিষয়।
আমরা যে রাজনীতি করি, সেখানে শহীদদের অবদান আমরা কখনো ভুলে যাই না। তাদের আত্মত্যাগ সবসময় আমাদের অনুপ্রেরণা। আমরা রাজশাহী কলেজ ক্যাম্পাসে ভালো কাজের প্রতিযোগিতা করতে চাই, ইতিবাচক রাজনীতির মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে চাই।