সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবদুল হামিদ।এসময় উপস্থিত ছিলেন এমওডিসি ডাঃ মাহমুদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইছাহাক আলী আযাদ, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাংবাদিক শাহীন আলম সহ চিকিৎসক, নার্সগন উপস্থিত ছিলেন।


প্রকাশিত: মে ৩০, ২০২৫ | সময়: ৪:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ