, , ।
স্টাফ রিপোর্টার: “পরিবার পরিকল্পনা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সমস্যা ও উত্তরণ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। বিভাগীয় কার্যালয় পরিবার পরিকল্পনা, রাজশাহী এর আয়োজনে স্পেকট্রাম হলরুম, পরিবার পরিকল্পনা ভবনে ড. কস্তুরী আমিনা কুইন, পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ, রাজশাহী এঁর সভাপতিত্বে অত্যন্ত সফল ও প্রানবন্তভাবে সেমিনারটি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হয়। পেপার প্রেজেন্টেশন এবং আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক এর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত এনামুল হক, পরিচালক (অর্থ), পরিবার পরিকল্পনা, অধিদপ্তর, ঢাকা। আর্থিক ব্যবস্থাপনা তথা বাজেট ব্যবস্থাপনা কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। হিসাব সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে চাহিদাপত্র প্রস্তুত পূর্বক বরাদ্দ প্রদানকারী কর্তৃপক্ষ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণের অনুরোধ করেন। প্রশ্নোত্তর পর্বটি সবচেয়ে আকর্ষনীয় ছিলো। সকল উপস্থিতি এই পর্বে অংশগ্রহণ করেন এবং সমস্যা ও সমাধান বিষয়ে বিভিন্ন আলোচনা করেন।
সেমিনার মূল্যায়ন পর্বে উক্ত গুরুত্বপূর্ণ সেমিনারটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়। ড. কস্তুরী আমিনা কুইন, পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ, রাজশাহী, তার সমাপনী বক্তব্যে বলেন, আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য। তিনি সবাইকে আর্থিক বিষয়ে পরিচ্ছন্ন হওয়ার আহবান জানান, তিনি পরিবার পরিকল্পনা বিভাগ রাজশাহীকে অর্থিক ব্যবস্থাপনায় একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং জবাবদিহিতার আওতায় নিয়ে যেতে বদ্ধপরিক। উক্ত সেমিনারে রাজশাহী জেলার সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা), সহকারী পরিচালক (সিসি), মেডিকেল অফিসার (সিসি)সহ রাজশাহী বিভাগের আটটি জেলার উপপরিচালকের কার্যালয়সমুহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।