, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় ক্যাবল টিভির (ডিস) লাইনে বিদ্যুতায়িত হয়ে মর্জিনা আকতার (২৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার নরদাশ ইউনিয়নের মনোপাড়া গ্রামের মৃত সাহার আলীর মেয়ে। মঙ্গলবার বিকালে পিতার বাড়িতে থাকা ডিস লাইনে বিদ্যু ছিল সে বুঝতে পারেনি। অসাবধানবশত তারের বিদ্যুতের সংস্পর্শে সে জড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজন সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার তাকে করে স্থানীয় ডাক্তারে কাছে নিলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। মর্জিনার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।