সর্বশেষ সংবাদ :

নজরুলের সাহিত্য ফরাসি ভাষায় পড়তে চায় ইরানিরা

স্টাফ রিপোর্টার: নজরুলের সাহিত্য ফরাসি ভাষায় পড়তে চায় ইরানিরা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত ‘নজরুল ও হাফিজের কবিতায় মানবতা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
তারা বলেন, বাংলাদেশের অনেকেই ইরানি কবি হাফেজের অনুবাদ কবিতা পড়াতে পারে। তবে ইরানের কেউ নজরুলের কবিতা পড়তে পারে না। এই দুই কবির সাথে অনেক মিল আছে। কিন্তু তারপরও ইরানিরা এই কবির কবিতা ও সাহিত্য থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই তার সকল কবিতা আমরা ইরানি ভাষায় পড়তে চাই। এজন্য যে ধরনের সহযোগীতা লাগবে আমরা করবো।
তারা বলেন, বাংলার মানুষের সঙ্গে পারস্যের মানুষের আত্মিক ও সাংস্কৃতিক অনেক মিল রয়েছে। সাহিত্য ও সংস্কৃতির দিক থেকেও দুই জাতির মধ্যে ঘনিষ্ঠ সাদৃশ্য পরিলক্ষিত হয়। কবি নজরুল ইসলাম হাফিজ সিরাজীর কিছু সাহিত্য অনুবাদ করেছেন। কিন্তু বাংলা সাহিত্যের খুব কম অংশই ফার্সি ভাষায় অনূদিত হয়েছে। ইরানিরা বাংলা সাহিত্যের প্রতি আগ্রহী এবং তারা তা জানতে চায়। যদি কেউ বাংলা সাহিত্য ফার্সি ভাষায় অনুবাদে আগ্রহী হয়, আমি তাকে সর্বাত্মক সহায়তা করব।
এদিকে বাংলাদেশর পক্ষা থেকেও কাজি নজরুলের সাহিত্য ইরানী বা পারস্য ফাসায় অনুবাদ করার প্রক্রিয়া চলামান আছে। আমারা আগামী ২৫ তারিখ ঢাকা কাজী নজরুলের জন্মজয়ন্তীতে একটি ইরানী সেশন রেখেছি।
“নজরুল ও হাফিজের কবিতায় মানবতা” শীর্ষক এই সেমিনার উপস্থিত ছিলেন ইরানের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত মনসুর চাভোশি, প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, রাবির ভিজিটিং প্রফেসর ড. ইসমাইল সাদেঘী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ডা. মোঃ কামাল উদ্দিন, কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শফিউল্লাহ।


প্রকাশিত: May 16, 2025 | সময়: 3:26 am | সুমন শেখ