বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হাঁসুয়ার কোপে রিপন নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সে মহানগরীর বোয়ালিয়া থানার বর্নালী সিনেমো হল এলাকার গোলাম নবীর ছেলে।
সোমবার (১২)মে দুপুর ২টার দিকে বর্নালী সিনেমা হল মোড়ে এই ঘটনা ঘটে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সে একটি ওষুধ কোম্পানীতে কর্মরত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আহত রিপনের ছোট ভাই রোকন বলেন, রাজিব নামের এক ব্যক্তি আমার ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়েছে। বর্তমানে সে রামেক হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। চিকিৎসার জন্য হাসপাতালে ব্যস্ততায় আছি। ঘটনার বিস্তারিত পরে জানাবো বলে জানান।
এবিষয়ে আরএমপি বোয়ালিয়া থানা পুলিশের ওসি মোস্তাক আহমেদ জানান, এমন ঘটনার বিষয়টি এখনি জানলাম। এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি বলে জানান।