, , ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর সুগার মিলে শ্রমিক কর্মচারীদের বকেয়া প্রদান ও বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা। রবিবার সকালে নাটোর সুগার মিল চত্তরে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারি ও কর্মকর্তা কল্যান পরিষদ নাটোর সুগার মিলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের বকেয়া ১০০ ভাগ টাকা পরিশোধ, ঈদের পূর্বে ঈদ বোনাস প্রদান, প্রভিডেন্ট ফান্ডের ১ দশমিক ৬৭ শতাংশ সংস্থা প্রদত্ত পাওনা টাকা ও নিরীক্ষা বিষয়টি নিষ্পত্তি করার দাবি করেন।
এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ নাটোর সুগার মিলস এর সাবেক সভাপতি আলাউদ্দিন প্রামানিক, সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু, শ্রমিক ইউনিয়নের সভাপতি আইউব আলী, সাধারন সম্পাদক আবু সাইদ, সহ সভাপতি আতাউর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সহ মিলের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন। তবে এ সময় এমডি তার অফিসে ছিলেন না।