সর্বশেষ সংবাদ :

বাগমারার একটি খানকায় হামলা ভাংচুর ও আগুন দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের করখন্ড খাজুর গ্রামে অবস্থিত খানকা শরিফে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গত বছরের ১০ মার্চ করখন্ড খাজুর গ্রামের লৎফর রহমান, আমিন, জামিল, উজ্জল, জয়নাল, ছিয়াম, তোফাজ্জল, ডালিম, সাহাদতসহ আরো কয়েকজন মিলে এ হামলা চালানো হয়।
এতে করখন্ড খাজুর গ্রামের চিশতিয়া খানকা শরিফে হামলা, ভাঙ্গচুর অগ্নিসংযাগ করে গুড়িয়ে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার করখন্ড খাজুর গ্রামের গয়ের আলী সরদারের ছেলে শফিকুল ইসলাম গত ১৫ ডিসেম্বর ১১,৪৬২নং দলিল মুলে করখন্ড খাজুর গ্রামের চিশিতয়া খানকা শরিফের আর এস ২৬৭ ও ৩৩৯ খতিয়ানের ১৬০১ ও১৬০৪ নং দাগের ১ একর ২৭ শতক সম্পত্তির মধ্যে হতে ৮শতক সম্পত্তির চিশ্তিয়া খানকা শরিফের নামে দান করেন। এরপর থেকে সেখানে খানকা শরিফ নির্মাণ করে সুষ্ঠভাবে পরিচালিত হয়ে আসছিলো।
বিবাদীরা গত ২০২৪ সালের ১০ মার্চ করখন্ড খাজুর গ্রামের লুৎফর রহমান, আমিন, জামিল, উজ্জল, জয়নাল, ছিয়াম, তোফাজ্জল, ডালিম, সাহাদত সহ আরো কয়েকজন মিলে বেআইনী ভাবে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এতে খানকা শরিফের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে শফিকুলের স্ত্রী ফরিদা বিবি বাদী হয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করা হলে গত বছরের ৮ মে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত একটি চিঠি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে পাঠানো হয়। কিন্তু অভিযোগের এক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে দাবি করেন ফরিদার স্বামী শফিকুল ইসলাম। এবিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রকাশিত: May 10, 2025 | সময়: 4:08 am | সুমন শেখ