সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মতিন মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের শ্রী জটলা মন্ডলের ছেলে। বৃহস্পতিবার দুপুরে রহনপুর টু যাতাহারা সড়কের ডোবার মোড় নামক স্থানে এই সড়ক দূর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, মৃত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবার সূত্রে জানা যায়, মতিন মন্ডল নিজ বাসা হইতে বাজার করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাতাহারা যাওয়ার সময় ডোবার মোড়ে তার মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলারের সংঘর্ষ হয়। এ সময় সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


প্রকাশিত: May 9, 2025 | সময়: 4:10 am | সুমন শেখ