সর্বশেষ সংবাদ :

১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সুজন‘কে গ্রেফতার করেছে র‍্যাব-৫

শাহালাল ইসলাম ডিজিটালঃ

দীর্ঘদীন পলাতক থাকার পর ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুজনকে গ্রেফতার করেছে র‍্যাব -৫। ৮ মে ( বৃহস্পতিবার) রাত ৪.৩০ মিনিটে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকন দরগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সুজন (৪৫), পিতা-আব্দুল মালেক, সাং-কাকন দরগাপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ, আসামী সুজনের বিরুদ্ধে গোদাগাড়ীতে গত ২০০৪ সালে ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর আঘাত করে খুনের চেষ্টা করার অপরাধে দোষী সাব্যস্থ হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক তাকে বিভিন্ন ধারায় সর্বমোট ১২ (বারো) বছরের কারাদন্ড প্রদান করে।

উক্ত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশিত: May 8, 2025 | সময়: 7:40 pm | Daily Sunshine