, , ।
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২০ লিটার চোলাই মদসহ আজাহার আলী (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আজাহার আলী সঞ্জয়পুর গ্রামের বরকত আলীর ছেলে।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান জানান, চোলাই মদ (বাংলামদ) তৈরি ও বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে উপজেলার সঞ্জয়পুর গ্রামে অভিযান চালিয়ে আজাহার আলীর বাড়ি তল্লাশি করে ২০ লিটার মদ উদ্ধার সহ আজাহারকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার আজাহারকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।