সর্বশেষ সংবাদ :

রাণীনগরে গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার রাতোয়াল দালানবাড়ি পাড়ার মজিবর রহমান ও তার ছেলে দুলাল হোসেনের গোয়াল ঘর থেকে এসব গরু চুরি করেছে চোরেরা।
দুলাল হোসেন জানান, প্রতিদিনের ন্যায় তিনি এবং তার বাবা শনিবার সন্ধায় বাড়ি সংলগ্ন পৃথক গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান দু’টি গোয়াল ঘরের তালা কেটে দুলাল হোসেনের দু’টি এবং তার বাবা মজিবর রহমানের দু’টিসহ মোট চারটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। চারটি গরুর মূল্য প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা হবে। চুরির ঘটনায় রাণীনগর থানায় একটি অভিযোগ করেছি।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।


প্রকাশিত: May 5, 2025 | সময়: 2:53 am | সুমন শেখ

আরও খবর