নওগাঁয় জলবায়ু-বর্জ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ ব্যবস্থাপনা বিষয়ক গোফরইমপ্যাক্ট কর্মসূচির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইরফান উদ্দিন আহমেদ, (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।
আরও উপস্থিত ছিলেন, ইএসডিও কর্মসূচি ব্যবস্থাপক পজিদুর রহমান, ওয়াটারএইড-সুইসকন্টাক্ট কনসোর্টিয়ামের পলিসি এন্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ, অপারেশন ম্যানেজার ইরফান আহমেদ খানসহ, জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, পৌরসভার প্রতিনিধি, ধামইরহাট ও নিয়ামতপুর উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যগণ, সংরক্ষিত আসনের নারী সদস্যবৃন্দ, সুশীল সমাজ, এনজিও, প্রাইভেট সেক্টর এবং ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
কর্মশালায় বক্তারা, স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন, পানি ও কঠিন বর্জ ব্যবস্থাপনা বিষয়ক নীতিমালার বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও স্থানীয় পর্যায়ে আইন ও নীতি বাস্তবায়নের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধানের বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বর্তমান সময়ে স্থানীয় সরকারের সবচেয়ে শক্তিশালী টায়ার ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের যে বাস্তব অভিজ্ঞতা, আমাদের সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং স্থানীয় সরকারের অংশ হিসেবে যারা মনিটরিং এর দায়িত্ব পালন করছে তাদেরসহ সকলের সহযোগিতায় ইউনিয়নের প্রতিটি নাগরিকের সেবা যেন নিশ্চিত হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা যেন জলবায়ু সহনশীল নীতিমালা জানার কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বেইসলাইন সার্ভে ও ইনলাইন সার্ভে এর মাধ্যমে একটি সত্যিকার পরিবর্তন অনায়ন করে সেই বিষয়ে নজর দিতে হবে।’


প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫ | সময়: ৪:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর