বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: লালপুর উপজেলার হাবিবপুর গ্রামে ফসলের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত রাজন আলী (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাজন হাবিবপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, গত ১২ এপ্রিল রাজন তার ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যায়। খোলা মুখে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় সে ক্ষেতের মধ্যে ঢলে পড়ে। খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬ টার দিকে তার মৃত্যু হয়। আড়বাব ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।