সর্বশেষ সংবাদ :

রাণীনগরে উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক গ্রেপ্তার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রামানিককে (৬৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার বিকেলে উপজেলার বানিয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মফিজ উদ্দিন বানিয়াপাড়া গ্রামের মৃত ওকাই এর ছেলে।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান বলেন, রোববার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা মফিজকে গ্রেফতার করে। মফিজ উদ্দিন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলার আসামি। বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: April 21, 2025 | সময়: 3:14 am | সুমন শেখ

আরও খবর