সর্বশেষ সংবাদ :

রাণীনগরে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাণীনগর থানা পুলিশ থানা চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া, রাণী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রেসক্লাব রাণীনগর-এর সভাপতি মুরাদ চৌধুরী সেলিম সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং থানার অন্যান্য অফিসার।
সভায় রাণীনগর উপজেলাকে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে মুক্ত ও একটি উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ-উপজেলা প্রশাসন ও সাংবাদিকরা একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে। এছাড়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়েও মতবিনিময় সভায় আলোচনা করা হয়।


প্রকাশিত: April 20, 2025 | সময়: 3:10 am | সুমন শেখ

আরও খবর