সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র নবগঠিত সভাপতি সাধারণ সম্পাদক কে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক তাৎপরতা বৃদ্ধি ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ১৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র নবগঠিত সভাপতি শামসুল হোসেন মিলু এবং সাধারন সম্পাদক বজলুজ্জামান মহন এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার কাদিরগঞ্জ মহিলা কলেজের উত্তর রাস্তায় বিকালে ৪ টায় রাজশাহী এই সংবর্ধনা প্রদান করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ এরশাদ আলী (ঈশা)। প্রধান বক্তায় ছিলেন সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, জয়নাল আবেদীন শিবলী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ নুরুজ্জামান রাজন। সঞ্চলনায় ছিলেন সদস্য সচিব সৈয়দ রিয়াজ আলী লেলিন। সার্বিক তত্ত্বাবধায়নে: মোঃ সোলেমান হোসেন ও মোঃ আনোয়ার হোসেন ।

সানশাইন /শামি


প্রকাশিত: April 19, 2025 | সময়: 11:27 pm | Daily Sunshine