সর্বশেষ সংবাদ :

দেশে প্রতিবছর এক লাখ ৬১ হাজার মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহারে মারা যায়

নাটোর প্রতিনিধি :

নাটোরে তামাক বিরোধী কর্মশালায় বলা হয়েছে, তামাকজাত পণ্যে নিকোটিন, আর্সেনিক, ডিডিটি, আলকাতরা, ফরমালিন, বিটুমিনসহ চার হাজারের অধিক ক্ষতিকর রাসায়নিক আছে। এরমধ্যে ৪৩টি ক্যান্সার তৈরীতে সহায়ক। বাংলা দেশে প্রতিবছর এক লক্ষ ৬১ হাজার মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহারে মানুষ মারা যাচ্ছেন।

 

তামাক ব্যবহারকারী ছাড়াও এর সংস্পর্শে থাকা ব্যক্তিরাও স্বাস্থ্য ঝুঁকি তথা মৃত্যু ঝুঁকিতে থাকেন। বিশ্বে মোট তামাকের ১.৩ শতাংশ বাংলাদেশে উৎপন্ন হয় এবং তামাক চাষে ব্যবহৃত জমির মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।

 

২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের অংশগ্রহনে ‘বাংলাদেশে তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালা বুধবার নাটোরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ ব্লাইন্ড মিশন আয়োজিত কর্মশালার উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের ব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার আবেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের সংগঠক নাসির তারেক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের ন্যাশনাল কনসালটেন্ট সুভাশিষ মহন্ত। ‘দক্ষিণ এশিয়ার দেশসমূহে তামাকের ক্ষতি হ্রাসে সচেতনতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় নাটোর জেলায় কর্মরত ২৫জন গণমাধ্যম কর্মী কর্মশালায় অংশগ্রহন করেন।

সানশাইন/আনোয়ার/শামি


প্রকাশিত: April 16, 2025 | সময়: 8:39 pm | Daily Sunshine

আরও খবর