, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন পিয়ারুল (২৭), রতন আলী (২৫), সোহেল (২৭), মোহাম্মদ আলী (৩১), রবিউল ইসলাম (৩৭) ও সুমন (৩৪)। তারা সকলেই নগরীর মতিহার থানা সাতবাড়িয়া এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে আরএমপি ডিবি’র এসআই তৌহিদুল ইসলাম ও তার টিম মহানগরীতে রাত্রিকালীন ডিউটি করছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকায় কয়েকজন জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ২ টায় উক্ত স্থানে অভিযান করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।