সর্বশেষ সংবাদ :

ঈদের ছুটিতেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর জরুরি সেবা চালু রেখেছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী ও নওগাঁসহ আশেপাশের জেলা এবং সকল উপজেলার ইউনিয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরি সেবা চালু রয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক রাজশাহী পরিবার পরিকল্পনা কার্যালয় এর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক এবং সহকারী পরিচালক রাফিউন নাহার ও সহকারী পরিচালক (সিসি) মাহাবুবুল আলমের সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরি সেবা চালু রয়েছে।
২৮শে মার্চ ২০২৫ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতাধীন গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু রয়েছে। এ সময় সকল সেবা কেন্দ্রে জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে। এ সময় মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রাজশাহী এবং এমসিএইচ-ইউনিট, রাজশাহী ও মেডিকেল কলেজ হাসপাতাল এর অভ্যন্তরে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ বেশ কিছু কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলায় ৪৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন পর্যায়ে একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রাজশাহী এবং এমসিএইচ-ইউনিট, রাজশাহী রয়েছে। প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। রাজশাহী জেলার সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) গণের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত আছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রাজ্জাক এবং সহকারী পরিচালক রাফিউন নাহার ও সহকারী পরিচালক (সিসি) মাহাবুবুল আলম সার্বিক তত্ত্বাবধানে জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এমসিএইচ-ইউনিটসহ ৪৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।
গত ২৮শে মার্চ ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।
সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মহিলা সহকারী সার্জন, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত আছে। ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা পেয়ে সেবাগ্রহীতারা ভীষণ খুশি।
ঈদের ছুটিতেও নওগাঁ জেলার পোরশা উপজেলার ০৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) শামীমা আক্তার এবং সহকারী পরিচালক (সিসি) ডাঃ মামুনাল হকের সার্বিক তত্ত্বাবধানে এসব সেবা চলমান রয়েছে।


প্রকাশিত: April 5, 2025 | সময়: 4:35 am | সুমন শেখ

আরও খবর