সর্বশেষ সংবাদ :

বাগমারায় আ’লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আফজাল হোসেন (৫৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যার সময় তাকে গনিপুর ইউনিয়নের গঙ্গানারায়নপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বাগমারা থানার পুলিশ জানায়, গত ৫ আগষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলা চালিয়েছিল আফজাল হোসেন। হামলার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে আফজাল হোসেন নিজ বাড়ি গঙ্গানারায়নপুরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজবাড়ি থেকে প্রেপ্তার করেন। এছাড়া গত ৫ আগষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলা চালিয়েছিল আফজাল হোসেনের পেটুয়া বাহিনী। ওই হামলায় আফজালের পেটুয়া বাহিনী দেশীয় অস্ত্র ব্যবহার করে বেশ কিছু ছাত্র-জনতাকে আহত করেছিল।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, গত ৫ আগষ্ঠ ভবানীগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে আফজাল হোসেনকে প্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আফজাল হোসেনকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: April 4, 2025 | সময়: 2:44 am | সুমন শেখ