, , ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৭ ইংরেজি ব্যাচের শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে নওহাটা ডিগ্রি কলেজ মাঠে এই ইফতার অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা দীর্ঘ দিন পর সবাই একত্রে মিলিত হয়ে কুশল বিনিময় করেন এবং একে অপরের সার্বিক খোঁজ খবর নেন। এতে অংশ নিয়ে সকলে উচ্ছাস প্রকাশ করেন, সময়গুলো হয়ে উঠে প্রাণবন্ত।
ইফতারে উপস্থিত ছিলেন আশিক, অতুল, রাফিউল, মমিনুল,অজয়,বাদশা, তপু,সাগর,রাকিব,ইমরান,সোহান, তুর্য, রাব্বিল, রুদ্র, ইকবাল, সাকিব,অপু, দিপু,নাইমুর রহমান,অন্তর প্রমুখ।
উল্লেখ্য, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৭ ইংরেজি ব্যাচের এই ইফতার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবছর একই মাঠে আয়োজিত হয়ে থাকে।
সানশাইন /শামি