, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা ও উপজেলাতে বিভিন্ন সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) রাজশাহী জেলার ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে এসব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ বলেছেন, গত ১৬ বছর যাবত স্বৈরাচারী সরকার দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে পৃথিবীর বুকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে বিগত ফ্যাসিস্ট সরকার।
বুধবার রাজশাহী নগরীল ম্যাংগো রিসোর্ট গ্র্যান্ড পার্টি হলে ইসলামী আন্দোলন রাজশাহী মহানগর শাখার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী মহানগর সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে বিশিষ্ট ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনরা এ মাহফিলে অংশ নেন।
তিনি বলেন, আগের মতই সকল ক্ষেত্রে ফ্যাসিবাদ কায়েম করা হচ্ছে। নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি। সুতরাং এর থেকে প্রমাণ হয় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হলে নীতির পরিবর্তন করতে হবে। আর তা হলো ইসলামী নীতি। ইসলামই পারে একমাত্র শান্তি দিতে। সর্বপরি রাষ্ট্রে পূর্ণাঙ্গ শান্তি ও মুক্তি পেতে হলে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, সম্প্রতি তুলসী গ্যাবার্ড ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা অত্যান্ত বিভ্রান্তিকর এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যান্ত সুন্দর ও সম্মানের সঙ্গে বসবাস করছে। অন্যদিকে ভারত ও ইসরাইলে মুসলমানদের উপর বর্বর হত্যাযোগ্য চালানো হচ্ছে। মানবতার ফেরিওয়ালা দাবি করা রাষ্ট্র আমেরিকার মদদে দখলদার ইসরাইলি বাহিনী গত রাতেও নিরীহ গাজাবাসির উপর বিমান হামলা চালিয়ে শত শত শিশু ও নারীকে শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রসমুহকে দখলদার ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আহবান করছি।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মাওলানা হোসাইন আহমদ বলেন, সম্প্রতি দেশে ধর্ষণ এর যে ভয়াবহতা বেড়েছে তার প্রধান কারণ হলো নৈতিক শিক্ষার অভাব ও আইনের শাসন না থাকা। বিচারহীনতার সংস্কৃতি ও ধর্ষকদের রাজনৈতিক প্রভাব থাকার কারণে দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। ধর্ষণসহ অন্যান্য অপরাধ দমনে পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে পবিত্র কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলেই সমাজ ও রাষ্ট্র থেকে ধর্ষণসহ সমস্ত অপরাধ দুর করা সম্ভব হবে। আগামীতে রাষ্ট্রীয় সংস্কার করতঃ দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন সংগঠিত করা এবং সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব থাকবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে দেশে স্থায়ী শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। পরিশেষে উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন ।
ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, অ্যাডভোকেট এরশাদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ড. মাওলানা কেরামত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাওলানা আবুল বাশার, বাংলাদেশ খেলাফত মজলিস, হাফেজ মাওলানা ইমরান হুসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, গণঅধিকার পরিষদসহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের রাজশাহী জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াত নেতা আবুল কালাম আজাদ: রাজশাহীর পবার উপজেলায় বড়গাছী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে, বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে “মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার আলোচনা সভা এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বড়গাছী ইউনিয়ন জামায়াতের আমীর মিলন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ তিনি তার বক্তব্যে বলেন, সারা বাংলাদেশে ২৪ শে বিপ্লবের পর থেকে যে বিপ্লব তৈরী হয়েছে।
তিনি বলেন, আমরা ৫০ বছর ধরে অনেক শাসন দেখেছি একটি বারের জন্য কোরআনের শাসন দেখতে চায়। কোরআনের শাসনে রাষ্ট্রের ও সমাজ ও ব্যক্তি মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুব আহসান বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর অডিট বিষয়ক সেক্রেটারি মাইনুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান ও পবা থানা অঅমির মো. আজম আলী।
মান্দা: নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদেরকে মাঠে থাকতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় হলেও এখনও কিন্তু বিনা ভোটের সরকার দেশ পরিচালনা করছে। অবিলম্বে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য তিনি অন্তর্বর্তী সরকারের নিকট আহ্বান জানান। তা না হলে আবারও আন্দোলনের জন্য তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান। বুধবার বিকেলে উপজেলার ৩নং পরাণপুর ইউনিয়ন শ্রমিক দল ও সমবায় দলের উদ্যোগে শিশইল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরাণপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম, যুবদল নেতা আল। মামুন, ছাত্রদল নেতা গোল্ডেন, সমবায় দলের আহ্বায়ক আব্দুল মতিন।
আত্রাই: নওগাঁর আত্রাই উপজেলার বড় শিমলা ওয়ার্ডে জামায়াতে ইসলামীর আয়োজনে মঙ্গলবার বিকালে শিমলা মহিলা কলেজ মাঠে হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও পরে ইফতার অনুষ্ঠিত হয়েছে।
হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাসান আলীর সভাপতিত্বে সেক্রেটারী আলমগীর হোসেনের সঞ্চালনা প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর আসাদুল্লাহ আল গালিব। তিনি বক্তব্যে ইসলামী মূল্যবোধ ও সমাজ সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ইসলামী শিক্ষা ও আদর্শের আলোকে সমাজ গঠন ও সংস্কার করা আমাদের সকলের দায়িত্ব।’ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী তানযীমুল উম্মাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বড় শিমলা গ্রামের বিভিন্ন মসজিদের খতিব মাওলানা এনামুল হক, জনাব আলী, ফিরোজ আহম্মেদ, ইসমাইল হোসেন, মমিনুল ইসলাম ও ইকবাল হোসেন, বড় শিমলা ওয়ার্ডের সভাপতি আব্দুল জলিল মন্ডল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে জাকের পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পীরগঞ্জ ফুটবল মাঠে জাকের পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি দেলোয়ার হোসেন ডবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্র ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং মহাদেবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি আফতাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক সোহেল রানা। এসময় জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোগ্রাম ইউনিয়ন বিএনপি: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত এবং অসুস্থদের সুস্থতা কামনায় রিশিকুল ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গোগ্রাম মাদ্রাসা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম-আবায়ক ও রাজশাহী জেলা বিএনপি সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, আজিমুুসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুল, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুল জলিল রবু, কাকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হবিবুর রহমান, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপিত আব্দুর রউফ দিলিপ।
পার্বতীপুর উপজেলা ছাত্রশিবির: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার যশাই উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও আমবাড়ি শাখার সভাপতি নাঈম বিল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বদর যুদ্ধের তাৎপর্য ও মাহে রমজান সম্পর্কে কুরআন হাদীস থেকে মূল্যবান বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা সেক্রেটারী আবু সায়েম শাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিন এর সভাপতি মোঃ সাজেদুর রহমান সাজু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মনিরুজ্জামান মুন্না,মোমিনপুর ইউনিয়ন ছাত্র শিবির এর সভাপতি মোঃ তাসনিম আহমাদ তাওহীদ,ওয়ার্ড জামায়াত সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক প্রমুখ।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ইসলামী সংগীত পরিবেশন করেন, ছাত্রশিবির আমবাড়ি শাখার সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জনগণের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করেন প্রধান অতিথি আবু সায়েম শাহ। দোয়া ও ইফতার মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,ওয়ার্ড জামায়াত এর পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার আলম ও ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি ফিরোজ শাহ।