, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়কে ডাকাতির অভিযোগে ৩ জনকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো লালচাঁদ, ওয়াসিম, দেলোয়ার। তাদের সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুইজনকে আটক করা হয়। তারা হলো হেলালউদ্দিন রহমত আলী। তাদের সকলের বাড়ি গোমস্তাপুর উপজেলায়।
আটককৃতদের শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুরে সড়ক ডাকাতি সংঘটিত হয়।