সর্বশেষ সংবাদ :

বাঘায় মাদ্রাসা ছাত্রের আত্মহ*ত্যা !

স্টাফ রিপোর্টার, বাঘা:

রাজশাহীর বাঘায় পিতা-মাতার উপর অভিমান করে মারুফ ইসলাম (বক্কর ) নামে এক কিশোর আত্নহ*ত্যা করে জীবনের জ্বালা মিটিয়েছে।

 

শনিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে নিজ বাড়ির ছাউনি ঘরের তীরের সাথে গলায় ফাঁ*স দিয়ে সে আত্নহ*ত্যা করে। মারুফ ইসলাম উপজেলার পদ্মার চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়নের পলাশি চরের শামরুল ইসলাম মিস্ত্রির ছেলে।

 

শামরুল ইসলাম মিস্ত্রি জানান, আমার ছেলে মারুফ ইসলাম বক্কর(১২) স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে। লেখাপড়াতে সে অনেকটা অনাগ্রহী। মাদ্রাসার কাউকে কিছু না বলে মাঝে মধ্যেই বাড়িতে চলে আসে। বুঝিয়ে আবার রেখে আসা হয়। শনিবার সকালে আগের মতোই কাইকে কিছু না বলে বাড়িতে চলে আসলে তাকে বকা-বকি করে আমি মাঠে কাজে চলে যায়। কিছুক্ষণ পর লোক-মাধ্যম জানতে পারি, আমার ছেলে ঘরের তীরের সাথে গলায় ফাঁ*স দিতে আত্নহ*ত্যা করেছে।

 

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, খবর পেলে ঘটনা স্থালে পুলিশ গিয়ে লা*শ উদ্ধার করে। তবে কারো কোন অভিযোগ না থাকায় লা*শ দাফনের অনুমতি দিয়া হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রেকড করা হয়েছে।

সানশাইন/নুরুজ্জামান/রাজ


প্রকাশিত: March 15, 2025 | সময়: 7:51 pm | Daily Sunshine