গোদাগাড়ীতে গণহ*ত্যা,স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী :

আগামী ২৫শে মার্চ গণহ*ত্যা দিবস পালন এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঊপলক্ষে গোদাগাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

এ সময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অশোক চৌধুরী, ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ এবার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। এবছর পবিত্র রমজান মাসে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন হবে বিধায় রমজানের পবিত্রতার প্রতি সংশ্লিষ্ট সকলকে লক্ষ্য রাখার আহ্বান জানান।

প্রস্তুতি সভায় উপজেলা পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিবস দু’টি যথাযথভাবে পালনে ভূমিকা রাখার আহ্বান জানান। এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়।

এ ছাড়া সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন কমিটি গঠন করা হয়।

সানশাইন/ সাইফুল /শামি


প্রকাশিত: মার্চ ১২, ২০২৫ | সময়: ১০:১০ অপরাহ্ণ | Daily Sunshine