সর্বশেষ সংবাদ :

৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতায় পদক পেয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড

স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষা বোর্ডের খেলোয়াড়রা ৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতাটি ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে ৩৬টি দল অংশগ্রহণ করে। রাজশাহী শিক্ষা বোর্ডের খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিয়ে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৬টি তাম্র পদক জয় করে বোর্ডের নাম গৌরবের সঙ্গে উজ্জ্বল করেছে।
পদক বিজয়ীরা হলেন ২৫ কেজির কম ওজন শ্রেণিতে অনিরুদ্ধ ঘোষ অনি (রৌপ্য পদক), ৬০ কেজির কম ওজন শ্রেণিতে মোসা. ফাতেমা (স্বর্ণ ও তাম্র পদক), ৫০ কেজির কম ওজন শ্রেণিতে মো. রুবেল খান (স্বর্ণ পদক), ৫৫ কেজির কম ওজন শ্রেণিতে মো. রাহুল শেখ মুন (রৌপ্য পদক), ৩৫ কেজির কম ওজন শ্রেণিতে সানিউল আলম সানাম (রৌপ্য ও তাম্র পদক), ৪৫ কেজির কম ওজন শ্রেণিতে স্বপ্না শীল (তাম্র পদক), ৫০ কেজির কম ওজন শ্রেণিতে ঐশি ঘোষ অনু (তাম্র পদক), ৪৫ কেজির কম ওজন শ্রেণিতে অরিদম ঘোষ রূদ্ধ (তাম্র পদক), ৪৪ কেজির কম ওজন শ্রেণিতে অমিত হাসান (তাম্র পদক)।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বিজয়ীদের সংবর্ধনা দেন এবং পুনরায় পদক প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপ-সচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিদ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, সহকারী সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব)মো. হাসান আলী, ক্রীড়া কোচ: শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও মো. বিশাল রহমান। এছাড়াও রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোহা. হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক জনাব মো. মাহাবুব আলী উপস্থিত ছিলেন। রাজশাহী শিক্ষা বোর্ডের এই গৌরবোজ্জ্বল অর্জন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


প্রকাশিত: March 12, 2025 | সময়: 3:44 am | সুমন শেখ