সর্বশেষ সংবাদ :

অগ্নিঝরা মার্চ

মুক্তির বন্দরে পৌঁছাতে কী করতে হবে, ততদিনে জেনে গিয়েছিল বাঙালি। আর কীভাবে তা করতে হবে, সেই নির্দেশনাও পেয়ে গেছিল বাঙালি। হাই কোর্টের বিচারক থেকে সাধারণ নাগরিক স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সাড়া দেয়। ব্রিটেন প্রবাসী প্রায় ১০ হাজার বাঙালি এদিন লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে স্বাধীন বাংলার দাবিতে বিক্ষোভ করেন। পরিস্থিতি বিস্ফোরন্মুখ হয়ে ওঠায় যুক্তরাজ্য ও তখনকার পশ্চিম জার্মানির ১৭৮ জন নাগরিক এদিন ঢাকা ছেড়ে চলে যান।


প্রকাশিত: March 8, 2025 | সময়: 2:51 am | সুমন শেখ