সর্বশেষ সংবাদ :

দীর্ঘ ৬ মাস পর গোমস্তাপুর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপারের পদায়ন

গোমস্তাপুর প্রতিনিধি: দীর্ঘ ৬ মাস শুন্য থাকার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পদে হাসান তারেক নামে একজন পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গত ৩ মার্চ (সোমবার) পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সুত্রে এ তথ্য জানা গেছে। পদায়ন হওয়া পুলিশ কর্মকর্তা হাসান তারেক সহকারী পুলিশ সুপার পদ থেকে সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান।প্রসঙ্গত: গত বছরের ২ সেপ্টেম্বর তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ডিএমপিতে বদলি হয়ে গেলে পদটি শুন্য হয়ে যায়। দীর্ঘ ৬ মাস পর এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন হওয়ায় এ সার্কেলের অধীনে থাকা তিনটি থানার পুলিশিং কার্যক্রম জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


প্রকাশিত: March 6, 2025 | সময়: 6:07 am | সুমন শেখ

আরও খবর