সর্বশেষ সংবাদ :

পোরশায় তিনটি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

 

নওগাঁর পোরশায় তিনটি ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার নিতপুরের কেজেকে ইটভাটায়-২০ হাজার টাকা, কেইবিসি(ঝিকঝাক) ইটভাটায়-২০ হাজার ও ছাওড় ইউনিয়নের বেজোড়া মোড়ের সেভেন স্টার ইট ভাটায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনা (ভূমি) নাবিলা ফেরদৌস।

 

এসময় তিনি জানান, ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মোতাবেক সঠিক কাগজপত্র না থাকায় উপজেলার ১১টি ইটভাটার মধ্যে তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

সানশাইন/কামারুজ্জামান/শামি


প্রকাশিত: March 4, 2025 | সময়: 3:56 pm | Daily Sunshine