সর্বশেষ সংবাদ :

চারঘাটে বিএসটিআই এর অভিযান

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় শলুয়া ইউনিয়নের বালুদিয়ার এলাকায় অবস্থিত মামা ভাগিনা ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
চারঘাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং এর প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে মর্মে বিএসটিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে।


প্রকাশিত: February 28, 2025 | সময়: 7:34 am | সুমন শেখ

আরও খবর