সর্বশেষ সংবাদ :

শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক পুরস্কার বিতরণী

জিয়াউল কবীর স্বপন:

আজ ২৫ ফেব্রুয়ারি শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে প্রতিষ্ঠানটির বার্ষিক ভোজ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।

 

 

আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

 

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনু্ষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালণ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম।

সানশাইন/রাজ


প্রকাশিত: February 25, 2025 | সময়: 6:46 pm | Daily Sunshine